৬৩ জনকে পুরস্কৃত করলো দারাজ

২৬ নভেম্বর, ২০২০ ১৯:৩৫  
“এমব্রেস দ্যা সাকসেস” আনুষ্ঠানে ৬৩ বিজয়ীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হল আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশের চলতি বছরের এগারো এগারো যাত্রা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১ টাকা গেম, শেক শেক, আর.জে কন্টেস্ট, মেইক অ্যা ইউশ, গেস অ্যান্ড গেট ইট ফ্রি, ফেসবুক লাইভ এবং স্পিন দ্যা হুইলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দারাজের হেড অব মার্কেটিং আবরার হাসনাইন। ১ টাকা গেমের প্রথম তিন জন বিজয়ী পেয়েছেন গাড়ি ও বাইক। এর মধ্যে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়িটি পেয়েছেন নোয়াখালীর জাহিদুল ইসলাম। এ কে এস বাপ্পি এবং নাজমুল ইসলাম পেয়েছেন ১৫০ সিসি মোটরবাইক। এছাড়াও বাকি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় টিভি, স্মার্টফোন, ট্যুর প্যাকেজ, ল্যাপটপ, ওয়াশিং মেশিনের মতো প্রতিশ্রুত পুরস্কার। বিজয়ীদের পুরস্কার দেয়ার পর আয়োজন সহযোগীদের নিয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে ফেসবুক লাইভে অভিনেত্রী নুসরাত ফারিয়া ঘোষণা দেন ‘ফাটাফাটি ফ্রাইডে’ প্রচারণার। ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।